মূল লেখায় যান
হেয়াকো বনানী ডিগ্রী কলেজপাহাড়ের কোলে জ্ঞানের আলো

বাণী

কলেজ নিয়ে অধ্যক্ষ, সভাপতি আর নেতৃবৃন্দের কথা।

মোজাম্মেল হায়দার চৌধুরী

মোজাম্মেল হায়দার চৌধুরী

সভাপতি, গভর্নিং বড়ি

“সব বাধা পেরিয়ে শিক্ষার আলো ছড়িয়ে দিয়ে একঝাঁক সৎ, দক্ষ ও আলোকিত মানুষ তৈরি করাই আমাদের মূল অঙ্গীকার। প্রতিষ্ঠানের বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলা এবং সার্বিক উন্নয়নে সকলের সম্মিলিত সহযোগিতা একান্ত কাম্য।”

এতদাঞ্চলে উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান ছিল না বলে আমাদের এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ একটি কলেজ প্রতিষ্ঠায় উদ্যোগী হন। দাঁতমারা ইউপির সাবেক চেয়ারম্যান আবদুল মালেক চৌধুরী, আমার পিতা এম. আর হায়দার, সাবেক উপজেলা চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরীসহ অগণিত মানুষ ১৯৯৩ সালে এ কলেজ প্রতিষ্ঠায় রীতিমত ঝাপিয়ে পড়েছিলেন বলেই আজকে হেয়াকো বনানী কলেজ অত্রাঞ্চলে আলোকবর্তিকায় রূপ লাভ করেছে। যারা এ কলেজ প্রতিষ্ঠা করে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন; আমি তাদের আত্মার মাগফিরুত কামনা করছি এবং যারা বেঁচে আছেন; তাদের দীর্ঘায়ু কামনা করছি। একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান কেবল পাঠ্যপুস্তকের জ্ঞান বিতরণের কেন্দ্র নয়; বরং এটি তরুণ মনকে আলোকিত করা, চরিত্র গঠন এবং একটি সম্ভাবনাময় ভবিষ্যৎ গড়ার সূতিকাগার। হেয়াকো বনানী কলেজ সেই মহান লক্ষ্য সামনে রেখেই প্রতিনিয়ত এগিয়ে চলেছে। ভৌগোলিক অবস্থান ও প্রশাসনিক নানা প্রতিকূলতার মধ্যেও ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধনে গঠিত এই কলেজ আজ আমাদের এই অঞ্চলের শিক্ষা ও সম্ভাবনার এক উজ্জ্বল আলোকবর্তিকা।

একটি অঞ্চলের সার্বিক পরিবর্তনের মূল শক্তি হলো তার তরুণ সমাজ। আমাদের হেয়াকো বনানী কলেজের সবচেয়ে বড় সম্পদ হলো এখানকার একঝাঁক প্রাণবন্ত, মেধাবী শিক্ষার্থী এবং তাদের পথপ্রদর্শক নিবেদিতপ্রাণ শিক্ষক সমাজ। গ্রামীণ ও মফস্বল প্রান্তের বিভিন্ন অবকাঠামোগত সীমাবদ্ধতা পেরিয়ে প্রযুক্তি, জ্ঞান-বিজ্ঞান, সাহিত্য ও সংস্কৃতিতে আমাদের শিক্ষার্থীরা প্রতিনিয়ত নিজেদের মেধার স্বাক্ষর রাখছে। পুথিগত বিদ্যার পাশাপাশি সঠিক দিকনির্দেশনা ও প্রয়োজনীয় সুবিধা পেলে এই কলেজের শিক্ষার্থীরা দেশ ও আন্তর্জাতিক যেকোনো অঙ্গনে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে সক্ষম।

বিদ্যমান চ্যালেঞ্জ ও বাস্তব পরিস্থিতি: সম্ভাবনার পাশাপাশি আমাদের বেশ কিছু কঠিন চ্যালেঞ্জ ও বাস্তব সীমাবদ্ধতার মুখোমুখি হতে হচ্ছে . যা কলেজের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ও প্রশাসনিক উন্নয়নবে ব্যাহত করছে। প্রশাসনিক শূন্যতা (অধ্যক্ষ ও উপাধ্যক্ষ পদ খালি) প্রতিষ্ঠানের সুষ্ঠু পরিচালনা ও একাডেমিক দিকনির্দেশনার জন সবচেয়ে জরুরি প্রশাসনিক পদগুলো- প্রিন্সিপাল (অধ্যক্ষ) এবং ভাই প্রিন্সিপাল (উপাধ্যক্ষ) বর্তমানে খালি রয়েছে, যা আমাদের দ্রুত

সমাধান করা প্রয়োজন। আমরা সেই চেষ্টা চালিয়ে যাচ্ছি।

অর্থিক সংকট ও ফান্ডিং সমস্যা : কলেজের ফান্ডিং ব্যবস্থা অত্যন্ত নাজুক। পর্যাপ্ত ফান্ডের অভাবে কলেজের ভৌত অবকাঠামো ও সার্বিক উন্নয়নমূলক কাজ থমকে দাঁড়িয়েছে। সরকারি অনুদান, স্থানীয় দানশীল ব্যক্তি এবং উন্নয়ন সহযোগী সংস্থার সহায়তায় ফান্ডের সুব্যবস্থা করার প্রচেষ্টা অব্যাহত আছে। আমি সকলের প্রতি উদাত্ত আহবান জানাই- আমরা কলেজের উন্নয়নে এগিয়ে আসি।

মানসম্মত ল্যাবের অভাব: আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার জন্য

প্রয়োজনীয় ভালো কোনো ল্যাব সুবিধা আমাদের নেই। এর ফলে বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তির ব্যবহারিক শিক্ষা থেকে শিক্ষার্থীরা বঞ্চিত হচ্ছে। এ ব্যাপারে সংসদ সদস্য সরোয়ার আলমগীর এবং সরকারের সংশ্লিষ্ট দপ্তরে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।

লাইব্রেরির অপরিসর অবস্থা: শিক্ষার্থীদের মেধা বিকাশ ও বই

পড়ার আগ্রহ বাড়াতে একটি সমৃদ্ধ পাঠাগার দরকার হলেও আমাদের বিদ্যমান লাইব্রেরিটি অত্যন্ত ছোট এবং এখানে পর্যাপ্ত বই ও জায়গা সংস্থান নেই। ছোট লাইব্রেরিটিকে বড় পরিসরে স্থানান্তর করে নতুন নতুন বই ও রিডিং রুমের সুবিধা নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে। তাই বিত্তশালীরা লাইব্রেরীতে অর্থায়ন করে আমাদের সহায়তা করতে পারেন।

আগামীর স্বপ্ন ও রূপরেখা: বিদ্যমান এসব সংকট ও চ্যালেঞ্জ সত্ত্বেও

আমাদের লক্ষ্য স্থির। কলেজের প্রশাসনিক স্থবিরতা দূর করা এবং ঘাটতিগুলো কাটিয়ে উঠতে হেয়াকো বনানী কলেজের গভর্ণিং বডি বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিকল্পনা গ্রহণ করেছে। আশাকরি আমরা সকলে মিলে তা বাস্তবায়নে এগিয়ে এলে সফলকাম হবো।

ল্যাব স্থাপন ও আধুনিকায়ন : বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি শিক্ষার

জন্য আধুনিক যন্ত্রপাতি সমৃদ্ধ মানসম্মত নতুন ল্যাব গড়ে তোলার চেষ্টা চলছে।

ডিজিটাল শিক্ষা ও প্রশিক্ষণ: শ্রেণীকক্ষে ডিজিটাল প্রযুক্তি

ব্যবহার এবং শিক্ষকদের জন্য নিয়মিত আধুনিক প্রশিক্ষণ কর্মসূচির ব্যবস্থা করার পরিকল্পনা রয়েছে।

একত্রিত প্রয়াসে আলোর পথ: একটি প্রতিষ্ঠানের সফলতা

কখনোই কেবল একক প্রচেষ্টায় আসে না। হেয়াকো বনানী কলেজের এই সংকট অতিক্রম ও উন্নয়নযাত্রায় অভিভাবক, শিক্ষক, সরকারি-বেসরকারি অনুদানকারী সংস্থা এবং এলাকার সুধীসমাজের যৌথ অবদান ও আর্থিক/প্রশাসনিক সহায়তা অপরিহার্য। আপনাদের গঠনমূলক পরামর্শ ও অকৃত্রিম - সহযোগিতা আমাদের এই কঠিন পথ অতিক্রম করতে শক্তি জোগাবে। আমরা সেই প্রত্যাশাই করি। সব বাধা পেরিয়ে শিক্ষার আলো ছড়িয়ে দিয়ে একঝাঁক সৎ, দক্ষ, প্রযুক্তিবান্ধকা ও আলোকিত মানুষ তৈরি করাই আমাদের মূল অঙ্গীকার সুসংগঠিত পরিকল্পনা ও সার্বিক সহযোগিতায় হেয়াকো বনানী কলেজ আগামী দিনে এই অঞ্চলের শিক্ষা বিস্তারে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করবেন- এই আমাদের দৃঢ় বিশ্বাস।

হেলাল মোহাম্মদ নুরী

হেলাল মোহাম্মদ নুরী

আজীবন দাতা সদস্য

“ভবিষ্যতে এই বিদ্যাপীঠকে একটি পূর্ণাঙ্গ আবাসিক কলেজে রূপান্তর করাই আমাদের প্রধান লক্ষ্য। এই স্বপ্ন বাস্তবায়নে এবং শিক্ষার্থীদের আবাসন সংকট নিরসনে জনপ্রতিনিধি ও শিক্ষানুরাগীদের সম্মিলিত সহযোগিতা একান্ত প্রয়োজন।”

ফটিকছড়ি'র উত্তরাঞ্চলে উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান ছিল না বলে আমরা রামগড় এবং চট্টগ্রামে গিয়ে পড়া-লেখা করেছি। এ শূন্যতা উপলব্ধি করে নব্বই দশকে আমাদের এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ একটি কলেজ প্রতিষ্ঠার স্বপ্ন বুনেন। ১৯৯২ সাল থেকে এ ব্যাপারে আলোচনা; জনমত তৈরী, ঘরোয়া বৈঠক চলছিল। সকলের মুরব্বী হিসেবে দাঁতমারা ইউপির সাবেক চেয়ারম্যান আবদুল মালেক চৌধুরী, সাবেক উপজেলা চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী, এম. আর হায়দার, আমার পিতা নুর মোহাম্মদ আল কাদেরীসহ অগণিত মানুষ ১৯৯৩ সালে এ কলেজ প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালক করেন। যারা এ কলেজ প্রতিষ্ঠা করে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন; আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং যারা জীবিত আছেন; তাঁদের দীর্ঘায়ু কামনা করছি। আমি দীর্ঘদিন ধরে এ কলেজ পরিচালনার সঙ্গে সংশ্লিষ্ট ছিলাম। আমাদের সময়ে একটি চারতলা ভবন তৎকালীন এমপির মাধ্যমে নির্মাণ করাতে সক্ষম হয়েছি। ফলে আমাদের কলেজের ক্লাসরুম সংকট অনেকটা কেটে যায়। এমনকি সমাজ বিজ্ঞান বিভাগে অনার্স কোর্স চালু করাহয়েছে। এখন অনেক ছাত্র-ছাত্রী এ কলেজে। এখান থেকে অধ্যয়ন করে দেশ-বিদেশে অনেকেই গৌরবোজ্জ্বল ভূমিকা পালন করছে। বর্তমানে আরো একটি একতলা ভবন নির্মিত হচ্ছে। ভবিষ্যতে এটিকে একটি পূর্ণাঙ্গ আবাসিক কলেজে রূপান্তর করার ইচ্ছে আমাদের আছে; যাতে করে দুর্গম পথ পাড়ি দিয়ে আসা-যাওয়াকারী শিক্ষার্থীরা হোস্টেলে থেকে লেখা-পড়া করতে পারে৷ অধ্যক্ষ-উপাধ্যক্ষ; শিক্ষক এবং ছাত্রীদের জন্যও কলেজের পাশ্চিম পার্শ্বে কলেজে নিজস্ব জায়গায় আবাসনের ব্যবস্থা করা হবে। এজন্য স্থানীয় জনপ্রতিনিধি, সরকারী-বেসরকারী এবং বিত্তশালী শিক্ষানুরাগীদের এগিয়ে আসা অতীব জরুরী

মোহাম্মদ গোলাম সরওয়ার

মোহাম্মদ গোলাম সরওয়ার

অধ্যক্ষ (ভারপ্রাপ্ত)

“নারী শিক্ষাকে এগিয়ে নিতে এবং দরিদ্র শিক্ষার্থীদের আর্থিক সংকট নিরসনে এলাকার বিত্তশালী ও প্রবাসীদের সম্মিলিত সহযোগিতা একান্ত প্রয়োজন। পাশাপাশি, আরও কয়েকটি বিষয়ে স্নাতক কোর্স চালুর মাধ্যমে এই বিদ্যাপীঠকে সমৃদ্ধ করাই আমাদের প্রধান লক্ষ্য।”

১৯৯২ সনের দিকে এলাকার কয়েকজন গন্যমান্য ব্যক্তি এ কলেজ প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছিলেন। পরে দাঁতমারা ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুল মালেক চৌধুরীর নেতৃত্বে অত্র কলেজ প্রতিষ্ঠা কার্যক্রম শুরু হয়। ১৯৯৩ সালের ৩ জুন তারিখে অনুষ্ঠিত সভার মাধ্যমে কলেজের - আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। ১৯৯৩ সালের অক্টেবর মাসে প্রথম শ্রেণী কার্যক্রম উদ্বোধন হয়। আমি উদ্বোধনী ক্লাসের ব্যবসায় শিক্ষা শাখায় ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক হিসেবে ০৪/১০/১৯৯৩ অরিখে অত্র কলেজে যোগদান করি। কলেজ রেকর্ডপত্র মতে- ১৮ ডিসেম্বর ১৯৯৩ তারিখে কুমিল্লা শিক্ষা বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক কলেজ হিসেবে মানবিক ও ব্যবসায় শাখার স্বীকৃতি লাভ করে। ২৫ জানুয়ারী ১৯৯৮ তারিখে অত্র কলেজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভূক্তি লাভ করে। ৪ নভেম্বর ২০১৮ তারিখে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে শুধু সমাজ বিজ্ঞান বিষয়ে ৫০ জন ছাত্র-ছাত্রীর জন্য অনার্স বা স্নাতক (সম্মান) স্বীকৃতি দেয়৷ ২০১৮-২০১৯ সেশন থেকে এই একটি বিষয়ে অনার্স কোর্স চালু রয়েছে।

অত্র কলেজে নিয়মিত অধ্যক্ষ-উপাধ্যক্ষ পদ শূন্য থাকায় জৈষ্ঠতম শিক্ষক হিসেবে ১৭/০৩/২০২৫ থেকে আমি ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্বে আছি৷ অত্র কলেজে এমপিওভূক্ত ২৮ জনসহ নন-এমপিও এবং খন্ডকালীন শিক্ষক মিলিয়ে ৩৯ জন

শিক্ষক ও ১৪ জন কর্মচারী রয়েছে। শূন্য পদ রয়েছে ৬টি; তা হচ্ছে- অধ্যক্ষ, উপাধ্যক্ষ, দর্শন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, ব্যবস্থাপনা এবং নবসৃষ্ট ল্যাব সহকারী।

ছাত্র-ছাত্রী সংখ্যা হচ্ছে- একাদশে ১৬৬, দ্বাদশে ৪৩৩, স্নাতকে ১৩১, স্নাতক সম্মানে ৬৮; সর্বমোট ৭৯৮ জন ছাত্র-ছাত্রী

অধ্যয়নরত আছে।

দরিদ্র এলাকা হওয়ায় এখানকার ছাত্র-ছাত্রী কিংবা তাদের অভিভাবকগণ বেতন-ফরম পূরণ ফি প্রতিষ্ঠান নির্ধারিত মতে

পরিশোধ করতে পারে না। অনিহা-অসামর্থতা এবং অযাচিত সুপারিশের কারণে আমাদের কলেজ ফান্ড দুর্বলতা অত্যন্ত প্রকট বা ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। এ ক্ষেত্রে ভিত্তশালী লোকজন কলেজ উন্নয়নে এগিয়ে আসা অতীব জরুরী। আমাদের ছাত্র থেকে ছাত্রীর সংখ্যা বেশী এখন তাদের অসামর্থতার কারণে আমাদের বিপাকে পড়তে হয়। আমরা তহবিল সংকটে পড়ি। কিন্তু আমরা চাই নারী সমাজ শিক্ষায় আরো এগিয়ে আসুক। এজন্য মূলত এলাকার বিত্তশালী ও

প্রবাসীরা মিলে দরিদ্র ছাত্র-ছাত্রীদের জন্য আর্থিক সহায়তায় আসুক। অত্র কলেজে আরে কয়েকটি বিষয়ে যদি স্নাতক (সম্মান) স্বীকৃতি যায় তবে শিক্ষাঙ্গন এবং আলাকাবাসী সীমাহীন উপকৃত হবে

তৌহিদুল আলম চৌধুরী

তৌহিদুল আলম চৌধুরী

বিদোৎসাহী সদস্য, গভর্নিং বডি

“চড়াই-উতরাই পেরিয়ে গড়ে ওঠা এই বিদ্যাপীঠের শিক্ষার মানোন্নয়ন এবং অদূর ভবিষ্যতে একে জাতীয়করণ করাই আমাদের মূল লক্ষ্য। এই স্বপ্ন পূরণে জনপ্রতিনিধি ও এলাকাবাসীর সম্মিলিত সহযোগিতা একান্ত কাম্য।”

ফটিকছড়ি উত্তরাঞ্চলে মাত্র ৩৩ বছরে শিক্ষার আলোয় সম্ভাবনার নতুন দিগন্ত সৃষ্টি করেছে হেয়াকো বনানী ডিগ্রী কলেজ। যা আশাতীত। আমাদের অজপাড়া গাঁয়ে উচ্চ শিক্ষার তেমন সুযোগ ছিল না। আমরা যারা মধ্যবিত্ত পরিবারের সন্তান ছিলাম; আমরা দূর-দূরান্তে গিয়ে উচ্চ শিক্ষা গ্রহণ করে নিজেদের গড়ে তুলেছি। কিন্তু পরবর্তী প্রজন্মের কথা চিন্তা করে আমার পিতা আবদুল মালেক চৌধুরীর নেতৃত্বে দাঁতমারা-বাগান বাজারের গন্যমান্য লোকজন হেয়াকোতে একটি কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ নেয়। ১৯৯২ সাল থেকে এ কলেজ প্রতিষ্ঠার প্রাথমিক কার্যক্রম শুরু হয়। ১৯৯৩ সালে গিয়ে তা চূড়ান্ত আশার আলো দেখতে পায়। অতপর হেয়াকো বনানী উচ্চ বিদ্যালয় হল রুমে দুই ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিবর্গ একটি চূড়ান্ত বৈঠকে বসে। সেখানে আমার পিতা আবদুল মালেক চৌধুরীকে আহ্বায়ক ও ফিরোজ আহমদকে সদস্য সচিব করে একটা কলেজ বাস্তবায়ন কমিটি গঠন করা হয়। প্রথম রেজুলেশনে অনুষ্ঠিত সভা আমার পিতা আবদুল মালেক চৌধুরীর আহবানে অনুষ্ঠিত হয়। সেখানে ১০৫ জন গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে স্বাক্ষর প্রদান করেন। অনেক দেন-দরবার করে এবং চাঁদা তুলে বেড়া দিয়ে টিনশেড ঘর তৈরি করে ১৯৯৩ সনের অক্টোবর মাসে কলেজ কার্যক্রম শুরু করে। সেই থেকে অনেক চড়াই-উতরাই পেরিয়ে আজকে হেয়াকো বনানী ডিগ্রী কলেজে উন্নীত হয়েছে। গাঁয়ের ছেলে-মেয়েরা এখন নিকটবর্তী হেয়াকোতে উচ্চ শিক্ষা গ্রহণের সুযোগ পাচ্ছে। কলেজ প্রতিষ্ঠায় ভূমি সমস্যা হওয়ায় এমপিওভুক্ত ও নতুন ভবন অনুমোদন করার শর্ত পূরণ করার জন্য আমার পিতা ২৮ শতাংশ জায়গা কলেজের নামে রেজিস্ট্রেশন করে দিয়েছেন। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া নেতৃত্বে বিএনপি সরকারের আমলে অত্র কলেজ এমপিওভূক্ত হয়। এক সময়ের বেড়ার তৈরি ভবনের পরিবর্তে টিনশেড সেমিপাকা হয়ে এখন বহুতল ভবনে উন্নীত হয়েছে কলেজ। যা কল্পনাতীত। বিশেষ করে- বিগত সময়ে সৈয়দ তৈয়বুল বশর মাইজভান্ডারী কলেজ সভাপতি হলে চারতলা বিশিষ্ট একটি ভবন বরাদ্দ হয়। এতে করে আমাদের কলেজের শ্রেণী কক্ষ সংকট দূরিভূত হয়। দল, মত নির্বিশেষে আমরা সকলের অবদানকে সম্মান করি।

ইতোমধ্যে একতলা বিশিষ্ট একটি বিল্ডিং বরাদ্দ হয়েছে এবং নির্মাণ কাজ চলমান রয়েছে। এখন আমাদের গুরুত্ব দিতে হবে শিক্ষার মানোন্নয়নে। শিক্ষার মানোন্নয়ন হলে অদূর ভবিষ্যতে হেয়াকো বনানী ডিগ্রী কলেজ জাতীয়করণে উন্নীত হবে। আমরা সে লক্ষ্যে কাজ করে চলেছি। সংসদ সদস্য সরোয়ার আলমগীরের নেতৃত্বে আমরা এটাতে সফল হতে চাই। বর্তমান গণতান্ত্রিক সরকারের চট্টগ্রাম-২ আসনের সংসদ সদস্য জনাব সরোয়ার আলমগীরের নেতৃত্বে কলেজ জাতীয়করণ হলে এলাকাবাসী ও সংশ্লিষ্ট সবাই চিরকৃতজ্ঞ থাকবে৷ আশাকরি সবার সহযোগিতায় সফল হবো। আমরা

ফটিকছড়ি উত্তর উপজেলার ঐতিহ্যবাহী হেয়াকো বনানী কলেজ সম্পর্কিত বিশেষ সংখ্যা প্রকাশের জন্য "সাপ্তাহিক হালদা'র প্রতি অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

মোঃ ইউসুফ আলম (মাসুদ)

মোঃ ইউসুফ আলম (মাসুদ)

বিদ্যোতসাহী সদস্য; গভর্নিং বডি

“উত্তর ফটিকছড়ির বিশাল জনগোষ্ঠীর উচ্চশিক্ষার প্রধান আশ্রয়স্থল হেয়াকো বনানী ডিগ্রি কলেজের জাতীয়করণ এখন সময়ের জোরালো দাবি। দ্রুততম সময়ে প্রতিষ্ঠানটি জাতীয়করণ করে এই অঞ্চলের মানুষের মাঝে জ্ঞানের আলো বহুগুণে ছড়িয়ে দেওয়াই আমাদের মূল প্রত্যাশা।”

গভর্ণিং বডি হেয়াকো বনানী ডিগ্রি কলেজের একজন প্রাক্তন শিক্ষার্থী হিসেবে প্রতিষ্ঠানটির সঙ্গে আমার রয়েছে গভীর আবেগ ও স্মৃতির বন্ধন। ২০০২-২০০৩ শিক্ষা বর্ষে এইচএসসি'র শিক্ষার্থী হিসেবে কাটানো দিনগুলো আজো হৃদয়ে অমলিন। অল্প সময়েই প্রতিষ্ঠানটি ফলাফল ও শিক্ষার মানে অসাধারণ সাফল্য অর্জন করেছে। এখানকার বহু শিক্ষার্থী আজ কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইনজীবীসহ বিভিন্ন পেশায় প্রতিষ্ঠিত। উত্তর ফটিকছড়ি'র বিশাল জনগোষ্ঠীর উচ্চশিক্ষার অন্যতম প্রধান আশ্রয়স্থল এই প্রতিষ্ঠান। দূরবর্তী অন্যান্য কলেজগুলোর বাস্তবতায় হেয়াকো বনানী ডিগ্রি কলেজের জাতীয়করণ এখন শুধু স্বপ্ন নয়-এটি সময়ের জোরালো দাবি ও গণমানুষের ন্যায্য অধিকার। আমরা চাই- দ্রুততম সময়ে প্রতিষ্ঠানটি জাতীয়করণ করা হোক এবং উত্তর ফটিকছড়ির শিক্ষা বঞ্চিত 'মানুষের মাঝে জ্ঞানের আলো আরো বহুগুণে ছড়িয়ে পড়ুক।

মোহাম্মদ এয়াকুব আলী

মোহাম্মদ এয়াকুব আলী

দাতা সদস্য; গভর্নিং বডি

“দরিদ্রপ্রবণ ও দুর্গম এই জনপদের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার প্রসারে দৃষ্টিনন্দন হেয়াকো বনানী কলেজটি জাতীয়করণ করা এখন সময়ের জোরালো দাবি। এটি জাতীয়করণ হলে অত্র অঞ্চলের বিস্তীর্ণ এলাকার শিক্ষার্থীরা অনন্য সুযোগ-সুবিধার অধিকারী হবে।”

গভর্নিং বডি ফটিকছড়ি উত্তরাঞ্চলের মানুষ যুগ-যুগান্তর থেকে অবহেলিত। উপজেলা বা থানা কিংবা শিক্ষাঙ্গন- সর্বক্ষেত্রেই বঞ্চিত। এসব বিষয় নিয়ে অত্র এলাকার মুরব্বিগণ খুবই চিন্তিত ছিলেন। আমার চাচা বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম হেয়াকোতে একটি কলেজ প্রতিষ্ঠার স্বপ্ন দেখছিলেন এবং ঘরোয়া বৈঠক করে গন্যমান্য ব্যক্তিবর্গকে উদ্বুদ্ধ করেছিলেন। কিন্তু সচিবালয়ে চাকুরীরত থাকায় কার্যকর পদক্ষেপ নিতে পারেননি। পরে ১৯৯৩ সালে দাঁতমারা ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুল। মালেক চৌধুরীর নেতৃত্বে হেয়াকো বনানী উচ্চ বিদ্যালয়ে এক বৈঠকে কলেজ প্রতিষ্ঠার সিদ্ধান্ত গৃহীত হয়। তবে কলেজের নামকরণ নিয়ে বৈঠকে ২/৩ জন আপত্তি তোলে। তখন আমি প্রস্তাব দেই 'হেয়াকো বনানী উচ্চ বিদ্যালয়' এর আদলে 'হেয়াকো বনানী কলেজ' নামকরণ করা হোক। তখন সর্বসম্মত সিদ্ধান্তক্রমে 'হেয়াকো বনানী কলেজ' নামকরণ করা হয়।

আমাদের কলেজটি ঢাকা-খাগড়াছড়ি মহাসড়ক লাগোয়া হওয়ায় দেখতে অত্যন্ত নান্দনিক। মনোরম পরিবেশ, দৃষ্টিনন্দন এলাকা; তবে দরিদ্রপ্রবণ ও দুর্গম জনপদ হওয়ায় একটু যাতায়াত সমস্যা হয়। এটি জাতীয়করণ হলে ৩০ বর্গকিলোমিটার এলাকার শিক্ষার্থীরা অনন্য সুযোগ-সুবিধার অধিকারী হবে। তাই আমি অত্র কলেজকে জাতীয়করণের দাবী জানাচ্ছি।

মোঃ আলী হায়দার

মোঃ আলী হায়দার

অভিভাবক সদস্য, গভর্নিং বড়ি

“বিস্তীর্ণ এই জনপদের একমাত্র উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হেয়াকো বনানী কলেজে আরও কয়েকটি বিষয়ে অনার্স কোর্স চালু এবং এর দ্রুত জাতীয়করণ এখন সময়ের জোরালো দাবি। কলেজের সার্বিক উন্নয়ন ও এই লক্ষ্য বাস্তবায়নে সকলের সম্মিলিত সহযোগিতা একান্ত কাম্য।”

গভর্ণিং বডি আমাদের বিশাল এলাকা জুড়ে কোন কলেজ নেই। পূর্বে-উত্তরে রামগড়, দক্ষিণে নারায়ণহাট এবং পশ্চিমে বারইয়ারহাট এলাকা পর্যন্ত কোন কলেজ নেই; শুধু এই বনানী কলেজই আছে। আমাদের কলেজে শুধু সমাজ বিজ্ঞান বিষয়ে অনার্স কোর্স চালু আছে। রেজাল্ট অনেক ভালে৷৷ দুরবর্তী কলেজে গিয়ে অন্য বিষয়ে অনার্স পড়তে হয়৷ তাই আরো কয়েকটি বিষয়ে অনার্স কোর্স চালু করা অতীব জরুরী। অবহেলিত এলাকা হিসেবে অমাদের কলেজকে জাতীয়করণ করা দরকার৷ তাই আমাদের এমপি সরোয়ার আলমগীর-এর মাধ্যমে হেয়াকো বনানী কলেজকে জাতীয়করণের দাবী জানাচ্ছি। কলেজের উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করছি।

এ.টি.এম. আব্দুর রশিদ

এ.টি.এম. আব্দুর রশিদ

শিক্ষক প্রতিনিধি, গভর্নিং বডি

“সীমাবদ্ধতা পেরিয়ে এগিয়ে চলা এই বিদ্যাপীঠের অন্যতম প্রধান সংকট শিক্ষকদের আবাসিক সুবিধা না থাকা। সরকার ও এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় এই আবাসন সংকট নিরসন করা গেলে কলেজটি একটি মডেল শিক্ষাপ্রতিষ্ঠানে পরিণত হবে।”

গভর্ণিং বডিচট্টগ্রামের ফটিকছড়ি'র দাঁতমারা-বাগান বাজারের একমাত্র উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান হেয়াকো বনানী ডিগ্রী কলেজ। দাঁতমারার সাবেক চেয়ারম্যান আব্দুল মালেক চৌধুরী, গন্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকার মানুষের সার্বিক সহযোগিতায় ১৯৯৩ সনে এ কলেজ প্রতিষ্ঠা লাভ করে। অত্যন্ত মনোরম পরিবেশে সাত শতাধিক শিক্ষার্থী এখানে লেখা-পড়া করছে। এ প্রতিষ্ঠানের অনেক শিক্ষার্থী ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে লেখা-পড়া করছে।। অনেক বিদায়ী শিক্ষার্থী দেশ-বিদেশের বিভিন্ন স্থানে কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। অনেক সীমাবদ্ধতা সত্ত্বেও দিন দিন এ প্রতিষ্ঠান এগিয়ে যাচ্ছে৷ তবে শিক্ষকদের আবাসিক সুবিধা না থাকায় তারা অনেকেই চট্টগ্রাম শহরে থাকতে বাধ্য হয় এবং ওখান থেকে নিত্যদিন জীবনের ঝুঁকি নিয়ে কলেজে পৌঁছাতে হয়৷ এতদুর থেকে জার্নি করে শিক্ষার্থীদের পাঠদান কষ্টকর হয়ে দাঁড়ায়। এ ক্ষেত্রে সরকার এবং এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় শিক্ষকদের আবাসিক সমস্যা দূরিকরণ হলে এ শিক্ষা প্রতিষ্ঠান একটি মডেল প্রতিষ্ঠানে পরিণত হবে।

মামুন আব্দুর রশিদ

মামুন আব্দুর রশিদ

শিক্ষক প্রতিনিধি, গভর্নিং বড়ি

“কলেজের অবকাঠামো ও শিক্ষার মান বৃদ্ধি পেলেও শিক্ষক-শিক্ষার্থীদের যাতায়াত সমস্যা নিরসনে পরিবহন ব্যবস্থা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। পাশাপাশি, যুগোপযোগী শিক্ষার স্বার্থে ফ্রি ওয়াই-ফাই সুবিধা এবং আইসিটি ও বিজ্ঞানাগারের আধুনিকায়ন অপরিহার্য।”

এখন কলেজে অবকাঠামোগত অনেক উন্নয়ন হয়েছে; সে সাথে পড়ালেখার মানও বৃদ্ধি পাচ্ছে। তবে শিক্ষকদের আবাসন সুবিধা না থাকায় যাতায়াত সমস্যা অত্যন্ত প্রকট। ১৬ জন শিক্ষক চট্টগ্রাম থেকে কলেজে আসেন। তাদের জন্য একটি গাড়ীর ব্যবস্থা করলে ভালো হয়। শিক্ষার্থীদের জন্য ভাঙ্গা টাওয়ার, শান্তিরহাট, বাগান বাজার থেকে গাড়ীর ব্যবস্থা করা দরকার। এছাড়া নেট সমস্যার কারণে মাল্টিমিডিয়া ক্লাস করা যায় না। তাই সরকারীভাবে ফ্রি ওয়াই-ফাই ব্যবস্থা করা দরকার। আইসিটি ল্যাব ও বিজ্ঞানাগার আধুনিকায়ন অতীব জরুরী।